Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে রাস্তার পাশে মর্টার শেলের সন্ধান

admin • 09 Jan 2024, 07:39 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে রাস্তার পাশে মর্টার শেলের সন্ধান

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কোজগড় এলাকায় মর্টার শেলের সন্ধান পাওয়া গেছে। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় এ মর্টার শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

 

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, ডিবির অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

স্থানীয়রা জানান- একজন ওয়েল্ডিং শ্রমিক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মর্টার শেলটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি এসে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও র‌্যাব। মর্টার শেলটি দেখতে ভীর করছে উৎসুক জনতারা। তাই এর আশপাশের জায়গা জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

 

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ঘাটাইল ক্যান্টনম্যন্ট থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে মর্টার শেলটি উদ্ধার করবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে মর্টার শেলটি কিভাবে এখানে এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, কোজগড় ছোট জংলার মতো জায়গায় মর্টার শেলটি পাওয়া গেছে। একটি প্রসেসিংয়ের মাধ্যমে এটি ডিসপোজাল করা হবে। ইতিমধ্যে ঘাটাইল ক্যান্টরমেন্টে যোগাযোগ করা হয়েছে। বোম ডিসপোজাল টিম আগামীকাল সকালে ঘটনাস্থলে পৌঁছাবে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।