Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

জামালপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

admin • 16 Jan 2023, 07:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

জামালপুরের মেলান্দহ উপজেলার দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে সোমবার (১৬ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জহুরা সুলতানা জুথি'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মোঃ জিন্নাহ,সাবেক মেয়র হাজী দিদার পাশা, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী ও জেসমিন আক্তার আক্তার চায়না পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসাইন সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আলেম উলেমাসহ বিভিন্ন স্তরের মানুষ।

মেলান্দহবাসীকে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।