Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

admin • 19 Nov 2025, 08:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

জামালপুরের ইসলামপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী এ এস এম আব্দুল হালিমের সমর্থকরা।

 

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে পর্যন্ত পৌর শহরের বটতলা তিনরাস্তার মোড়ে সড়ক অবরোধ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

 

কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ দানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম ও যুবদলের আহ্বায়ক এনামুল হক ডেভিটসহ নেতারা বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে ইসলামপুরবাসীর অধিকার, নদীশাসন ও ভাঙন প্রতিরোধ, শিক্ষা-স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা হলেও তিনি দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন।

 

বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামপুর-২ আসনে বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে সুলতান মাহমুদ বাবু তিনি দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত, শারীরিকভাবে অসুস্থ এবং স্থানীয় কোনো আন্দোলনে যুক্ত ছিলেন না। এমনকি সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে তাঁর আঁতাতের কারণে কখনো মামলা হয়নি বলেও দাবি করেন তারা।

 

নেতারা বলেন, কর্মী-সমর্থকের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সৎ ও জনপ্রিয় প্রার্থী হলেন এ এস এম আব্দুল হালিম। তাঁর নেতৃত্বে ইসলামপুর আসনে বিএনপির বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে হালিমকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান বক্তারা।

 

দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ১৫ নভেম্বর একই দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।