Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

জামালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী (২৮) নামে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খোলা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি সরাসরি আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মর্জিনা ওই গ্রামের রাজিবের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

 

একই সময়ে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন পাশের বাড়ির হারুনের স্ত্রী শেফালী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।