Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে পিস্তল-গুলিসহ যুবক আটক

admin • 05 Feb 2026, 10:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে পিস্তল-গুলিসহ যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।

 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিকে আটক যুবককে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এর আগে বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. নাঈম (২০)। তিনি উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।  
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাঈমের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি, এক রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় তৈরি চাপাতি, চারটি মোবাইল ফোন ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, দেশীয় অস্ত্রসহ ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।