Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর সারা দেশ

জামালপুরে পাঁচজনকে আমৃত্যু কারাদন্ড

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জামালপুরে পাঁচজনকে আমৃত্যু কারাদন্ড

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বস্তিতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে জীবন (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকার শিপন (২৫), রাজধানী ঢাকার মিরপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে রাকিব (১৮), কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা এলাকার কামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২০), মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকার শওকত আলীর ছেলে রনি (২২)। এদের মধ্যে রনি পলাতক রয়েছে।

জামালপুর স্পেশাল জজ আদালতের সহপাবলিক প্রসিকিউটর (এপিপি) নূরুল করিম ছোটন জানান, গত ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে জামালপুর সদর উপজেলার নরুন্দি ও পিয়ারপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে, কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি।

ওই ঘটনায় একই বছরের ১৩মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল পাঁচজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে পাঁচজন আসামির মধ্যে চারজনের উপস্থিতিতে তাদের সবাইকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল জজ আদালতের এপিপি অ্যাডভোকেট নূরুল করিম ছোটন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।