Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে নাশকতার মামলায় ইউপি সদস্যসহ আ.লীগের ৩ নেতা কারাগারে

admin • 06 Oct 2025, 09:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে নাশকতার মামলায় ইউপি সদস্যসহ আ.লীগের ৩ নেতা কারাগারে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 
সোমবার (৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের জামালপুর আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  
এর আগে রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বকশিগঞ্জ থানা পুলিশ।  
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (৫০), কামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সামিউল হক (৪২), এবং মেরুরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন (৪০)।  

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।