Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে দলিল লেখকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

admin • 03 Dec 2025, 07:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে দলিল লেখকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল হাসান নাওসাদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগীর পরিবার এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন, হামলার শিকার রাশেদুল হাসানের ছেলে তানভীর আল হাসান, স্ত্রী চামেলী আক্তার, ভাই এরশাদ হোসেন, জাহিদ হাসান জুয়েল, বোন নাদিয়া ইসলামসহ আরও অনেকে।

 

বক্তারা জানান, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে শহরের বুড়ির দোকান মোড় এলাকায় একদল সন্ত্রাসী রাশেদুল হাসানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর তানভীর আল হাসান বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

 

ছেলে তানভীর আল হাসান বলেন, হত্যার উদ্দেশ্যে আমার বাবার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। তিনি এখনও মৃত্যুশয্যায় চিকিৎসাধীন। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

   

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নজরে রেখেছি। তবে মামলার বিষয়ে এখনো আদালত থেকে কোনো নথিপত্র বা কপি পায়নি। আদালতের কপি হাতে পেলেই বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।