Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

জামালপুরে ছুরিকাঘাতে ইউপি সদস্যকে হত্যা, আটক ৭

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
জামালপুরে ছুরিকাঘাতে ইউপি সদস্যকে হত্যা, আটক ৭

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাবেক এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (২২জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টা দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম (৫৮) ওই এলাকার মৃত আশরাফ আলী প্রামাণিকের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

এই ঘটনায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নিহত জহুরুল ইসলাম স্থানীয় ফুলজোড় বাজারে তার গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি দিকে ফিরছিল। বাড়ি ফেরার মাঝপথে জহুরুল ইসলামকে কয়েকজন অতর্কিত হামলা করে। হামলার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন রাতেই পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ।

 

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন,' নিহত জহুরুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষদের পূর্বশত্রুতা ছিলো। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, প্রতিপক্ষদের সঙ্গে তাঁদের একটি মামলা চলছিল দীর্ঘদিন ধরে।

 

এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।