জেলার খবর
জামালপুরে গাছের সাথে বেধে গৃহবধুকে নির্যাতন, জা-আটক
admin
• 05 Sep 2022, 09:01 PM
• পঠিত 0 বার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মালিরচর জিগাতলা গ্রামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে জা-কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, ভাসুর ও তার স্ত্রীরা পলাতক রয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গৃহবধূ মাহমুদা (৩০) তার বাপের বাড়ী থেকে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ীতে এলে তাকে গালিগালাজ করা হয় এরপর তাকে ঘর থেকে টেনে-হেঁচড়ে বের করে বাড়ীর উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
এ বিষয়ে মাহমুদা বলেন, আমার স্বামী আসাদুল, ভাসুর এরশাদ, সায়ুম ঘর থেকে আমাকে টেনে-হেঁচড়ে গাছের সঙ্গে বেধে শারীরিক নির্যাতন করে এবং আমার জা শীলা ও জাহিদা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
এ দিকে ভুক্তভোগীর স্বামী আসাদুল এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে তাকে পাওয়া না গেলেও তার ভাই বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছকে ঘটনাস্থলে পাওয়া যায়। তিনি বলেন, গত ২৩ আগস্ট তাকে তালাক দেয় আমার ভাই। কিন্তু তারা তালাকের কাগজ না নিয়ে আমার ভায়ের বাড়ীতে এসে আত্মহত্যার চেষ্টা করে। এরপর বাড়ীর লোকজন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে।
মাহামুদা আক্তারের মা মনোয়ারা বেগম জানান, মেয়ের সুখের জন্য ৫ লাখ খরচ করে মেয়ে জামাই আসাদুলকে বিদেশ পাঠানো হয়েছে। বিদেশে গিয়ে সমস্ত টাকা পয়সা বড় ভাই ও ভাবীদের নামে পাঠিয়ে দেয় আসাদুল। মাহামুদার নামে মাত্র প্রতিমাসে ২ হাজার টাকা হাত খরচ দিত। দেশে ফিরে মাহামুদার সাথে খারাপ আচারণ করতে থাকে। সোমবার দুপুরে বাড়ি ফিরে আসলে গাছের সাথে বেঁধে নির্যাতন করে আসাদুল ও তার ভাই ও তার স্ত্রীরা।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু শরিফ বলেন, খবর পেয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের জন্য ভাসুরের স্ত্রীকে আটক করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





