Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে তলব

admin • 03 Jan 2026, 10:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. দৌলতুজ্জামান আনসারীকে তলব করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি।

 

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে তাকে আগামী ৬ জানুয়ারি আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

 

নোটিশে উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার এলাকায় প্রার্থী মো. দৌলতুজ্জামান আনসারী হাতপাখা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ লঙ্ঘনের শামিল।

  নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।