Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে অবৈধভাবে তেল মজুদ,ব্যবসায়ীকে জরিমানা

admin • 10 Apr 2026, 10:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে অবৈধভাবে তেল মজুদ,ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

   

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩৮) নামের ওই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

   

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। অভিযানে অনুমোদনহীনভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাৎক্ষণিকভাবে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

   

অভিযানকালে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

   

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ জহুরুল হোসেন বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।