Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

জামালপুরে অটোচাপায় প্রাণ গেল শিশুর

admin • 27 May 2023, 08:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে অটোচাপায় প্রাণ গেল শিশুর

জামালপুরের ইসলামপুরে ব্যাটারীচালিত অটোবাইক চাপায় মুসলিমা(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭মে) দুপুর ১টা দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রির চর বড় মসজিদ এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ১টা দিকে ওই গ্রামের মজিবর রহমানের ৪ বছরের শিশু কন্যা মুসলিমা বাড়ির পাশের দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরার রাস্তা পার হওয়ার সময় বেনুয়ারচর থেকে ডেফলার দিকে আসা একটি ব্যাটারি চালিত অটোবাইক তাকে চাপা দেয়।

 

এতে মুসলিমা গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শিশু মুসলিমার। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালক ও ইজিবাইকটি আটক করে পুলিশে দেয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুরের ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।