Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরের পাঁচটি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

admin • 24 Dec 2025, 10:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরের পাঁচটি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চূড়ান্তভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ২৪ ডিসেম্বর (বুধবার) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ হাতে সংশ্লিষ্ট প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়ন পত্র তুলে দেন।

এ পদক্ষেপ কল্পনা ও জল্পনার অবসান ঘটিয়ে জেলা নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন,

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত।

জামালপুর-২ (ইসলামপুর): সুলতান মাহমুদ বাবু।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুর-৪ (সরিষাবাড়ী): জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম ।

জামালপুর-৫ (সদর): কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এর আগে চলতি বছরের ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব প্রাথমিক মনোনয়ন হিসেবে এ পাঁচজনের নাম ঘোষণা করেছিলেন। জামালপুরের পাঁচটি আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করা গিয়েছিল।

 

জামালপুর-২ আসনে সাবেক মন্ত্রী ও সচিব এএসএম আব্দুল হালিম, জামালপুর-৩ আসনে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু, এবং জামালপুর-৪ আসনে আরুনী বেগম প্রাথমিক মনোনয়ন ঘোষণার পরে পরিবর্তনের দাবি জানিয়েছিলেন।

 

তবে ২৪ ডিসেম্বর চূড়ান্ত মনোনয়ন প্রদান হওয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবী ও আন্দোলন-শোডাউনের পরিসমাপ্তি ঘটে। এবারের মনোনয়নের ফলে জেলা নেতাকর্মীরা এককভাবে দলের সিদ্ধান্ত মেনে নির্বাচনী কার্যক্রমে মনোযোগ দিতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।