Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামায়াত প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

admin • 10 Feb 2026, 05:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামায়াত প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে দুই মামলায় ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার রাতে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম এই জরিমানার আদেশ দেন।

নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর ৭ (ঝ) ধারার লঙ্ঘন। এছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ পাওয়া যায়, যা আচরণ বিধিমালার ৭ (ছ) ধারার পরিপন্থী।

উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনি বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।