Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

জাবি শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ছাত্রদলের ‘লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ’

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জাবি শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ছাত্রদলের ‘লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন রাস্তায় এই অ্যাপভিত্তিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতারা জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রাজধানী ঢাকার বঙ্গবাজার থেকে ক্যাম্পাসগামী সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ৮টার বাসে প্রাথমিকভাবে এই সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বাসে এই ট্র্যাকিং সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

 

​নতুন চালু হওয়া এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের লাইভ অবস্থান বা গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। এর ফলে নির্দিষ্ট স্টপেজে বাস পৌঁছানোর আনুমানিক সময় সহজেই জানা যাবে। শুধু তাই নয়, যানজট বা অন্য কোনো কারণে বাস আসতে দেরি হলে অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে তা আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘দীর্ঘদিন ধরে বাস কখন কোথায় অবস্থান করছে- এই মৌলিক তথ্যের অভাবে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই অ্যাপের ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত হবে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।’

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্যোগটির প্রশংসা করে বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে শিক্ষার্থীদের স্বার্থে জাবি ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।