Tuesday, 3 November 2026
শিরোনাম
নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
এক্সক্লসিভ

জাবির ওষুধ কাণ্ডে মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

• • পঠিত 25 বার
শেয়ার করুন:
জাবির ওষুধ কাণ্ডে মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ওষুধের মজুদে গরমিলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. নূর-এ-কামালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি জাবি মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, সত্যতা নির্ধারণ ও দায়ীদের শনাক্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

 

প্রথম অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপদেষ্টা কমিটির সুপারিশক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ’-এর ১০। ক। (২) ধারা অনুযায়ী ২৩ জুলাই পূর্বাহ্ন হতে মো. নূর-এ-কামালকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি জীবিকা নির্বাহ ভাতা হিসেবে তার সর্বশেষ মূল বেতনের অর্ধেক পাবেন এবং তদর্থক সাহায্যসহ অন্যান্য সব ভাতা সম্পূর্ণ পাবেন বলে জানানো হয়।

 

অপর এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ‘কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ’-এর ৫। ক। (১) ধারা অনুযায়ী চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে সভাপতি এবং কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার জনাব আলাউদ্দিন মোল্লাকে সদস্য সচিব করা হয়েছে।

 

এছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। গঠিত এই কমিটিকে আগামী ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে ঘটনার কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের দায় নির্ধারণপূর্বক প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।