Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ এপ্রিল ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন। এ সময় তিনি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন।

 

কয়েকজন সাংবাদিক মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ তথ্য জানান।

 

সফরসূচি অনুযায়ী ২৫ এপ্রিল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। এরপর জাপান থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সরকারপ্রধান।

 

৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন। যুক্তরাজ্যে কর্মসূচি শেষ করে ৮ মে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।