Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্প

admin • 28 Mar 2023, 10:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানে। জাপানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। জাপানের আওমোরি প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি।

 

প্রতিবেদনে বলা হয়েছে- সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে; যা হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রদেশের কিছু অংশে অনুভূত হয়েছে।

 

এতে আরও বলা হয়, ভূমিকম্পটি আওমোরি প্রদেশের পূর্ব উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ দশমিক ৫ মাইল) গভীরতায় উদ্ভূত হয়েছে।

 

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোক্কাইডো অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।