Tuesday, 3 November 2026
শিরোনাম
৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
আর্ন্তজাতিক

জাপানে ভয়াবহ আগুনে প্রাণ হারাল ৩৪ কুকুর

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জাপানে ভয়াবহ আগুনে প্রাণ হারাল ৩৪ কুকুর

জাপানে ভয়াবহ আগুনে ৩৪টি ছোট কুকুরের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরের দ্বীপ হোক্কাইডোর একটি প্রজননকেন্দ্রে স্থানীয় সময় বুধবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

চিটোসে শহরের ফায়ার স্টেশনের এক কর্মকর্তা এএফপিকে জানান, মধ্যরাতের কিছু পর শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণকর্মীদের প্রায় চার ঘণ্টা লেগেছে।

 

আগুনে বিভিন্ন জাতের ৩৪টি ছোট কুকুর প্রাণ হারিয়েছে। এ ছাড়া স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, ওই কেন্দ্রে প্রায় ৭০ থেকে ৮০টি কুকুর রাখা হয়েছিল, যাদের মধ্যে ডাচসুন্ড ও পুডল জাতের কুকুরও ছিল।

 

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কেন্দ্রটির মালিক তদন্তকারীদের জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি একটি চুলায় ‘কিছু কাঠ যোগ করেছিলেন’।

 

স্থানীয় সম্প্রচারমাধ্যম হোক্কাইডো কালচারাল ব্রডকাস্টিং এ তথ্য জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।