Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জানুয়ারি পর্যন্ত ৩৭৬টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন পেয়েছে

admin • 25 Feb 2024, 03:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জানুয়ারি পর্যন্ত ৩৭৬টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন পেয়েছে

চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৭৬টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন পেয়েছে। এরমধ্যে ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। সেখানেই বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। প্রতিমন্ত্রী দেশের বাইরে থাকায় তার পক্ষে প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী জানান, সরকার সারাদেশের অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তথ্য অধিদপ্তর এ কাজ পরিচালনা করে থাকে। তথ্য অধিদপ্তর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজপোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধন সনদ দেয়া হয়েছে। যাচাই-বাচাই সাপেক্ষে পর্যায়ক্রমে আরও নিবন্ধন দেয়া হবে।

তিনি বলেন, অনলাইন পোর্টাল নিবন্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পর্যায়ক্রমে অন্যান্য অনলাইনগুলো নিবন্ধনের আওতায় এনে সরকারিভাবে নজরদারি বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া দেশের অনিবন্ধিত কোনো অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে, তা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়ে থাকে বলেও জানান আইনমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।