Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে প্রবীণ সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

admin • 10 Feb 2026, 12:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে প্রবীণ সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সাংবাদিক আলী মামুদ জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনি প্রেসক্লাবের ওয়াশরুমে মেসিভ হার্ট এটাক করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, মরহুম আলী মামুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।