Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাকসুর ওয়েবসাইট চালু ,তথ্য প্রবাহে নতুন মাত্রা

admin • 28 Jan 2026, 03:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাকসুর ওয়েবসাইট চালু ,তথ্য প্রবাহে নতুন মাত্রা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত বিগত চার মাসের কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলন শেষে জাকসুর নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলন শুরু হলে, সংবাদ সম্মেলন শেষে জাকসুর ভিপি, জিএস, এজিএসসহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে জাকসুর নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

 

জাকসুর নিজস্ব এ ওয়েবসাইট চালুর মাধ্যমে জাকসুর নেতাকর্মীদের জবাবদিহিতা ও তথ্যপ্রবাহ আরও শক্তিশালী হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাব ও মতামত গ্রহণে ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জাকসু নেতাকর্মীরা।

 

এ বিষয়ে জাকসুর এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান বলেন, এখন থেকে জাকসুর কার্যক্রমগুলো শিক্ষার্থীরা যেনো শুধু জাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে না দেখে, ওয়েবসাইটের মাধ্যমে যেন শিক্ষার্থীরা দেখতে পায় সেজন্য এ উদ্যোগ।

 

শিক্ষার্থীদের জন্য আমাদের ওয়েবসাইটে ভয়েস ইওর কনসার্ন নামে একটা সেকশনে গিয়ে শিক্ষার্থীরা নামে, বেনামে জাকসুর প্রতি তাদের অভিযোগ, মতামত বা পরামর্শ জানাতে পারবে। তিনি আরও বলেন, এছাড়াও শিক্ষার্থীরা তাদের অভিমত ডকুমেন্টস আকারেও সাবমিট করতে পারবে। আমরা অভিযোগের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যেই রেসপন্স করার চেষ্টা করবো।

 

জাকসুর ওয়েবসাইটের সর্বাত্মক দায়িত্বে থাকবেন জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।