Monday, 2 November 2026
শিরোনাম
জাতীয়

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

 

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।

 

এসময় তিনি পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অন্যকে মিষ্টিমুখ করান।

 

বিএনপির প্রার্থী পরাজিত জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।