Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৫৫ রান

admin • 14 Jul 2023, 07:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৫৫ রান

সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ রানের পরেই চার উইকেট হারিয়েছিল আফগানিস্তান। পরে মোহাম্মদ নবী ফিফটিতে ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫৪ রান করেছে আফগানরা।

৫৪ রানে অপরাজিত ছিল মোহাম্মদ নবী। এছাড়া ওমরজাই ৩৩ রান করে সাকিবের বলে আউট হন।

এর আগে ওপেনার হযরতুল্লাহ জাজাই ৮ ও রহমানুল্লাহ গুরবাজ ১৬ রান করে আউট হয়েছেন। পরে ইব্রাহিম জাদরান ৮ ও করিম জানাত ফিরেছেন ৩ রান করে। নাজিব আউট হয়েছেন ২৩ রান করে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, কারিম জানাত, রশিদ খান, মুজিব উর, ফরিদ আহমেদ মালিক, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।