Uncategorized
জমকালো আয়োজনে জবির উল্কা-১ পরিবারের ইফতার আয়োজন
Inam Ahsan
• 10 Mar 2026, 06:58 PM
• পঠিত 0 বার
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উল্কা-১ পরিবারের বার্ষিক ইফতার আয়োজন। রবিবার রাজধানীর ঢাকার নতুনবাজার শাহজাদপুরে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
পবিত্র রমজান মাসের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উল্কা-১ বাসের বর্তমান ও সাবেকরা অংশগ্রহণ করেন। বিকাল ৫টা থেকেই আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্কা-১ বাসের সভাপতি আদনান রহমান বলেন, আজকে এই অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে যারা ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে আগত আমার সকল শ্রদ্ধেয় সিনিয়র, স্নেহের জুনিয়র এবং অতিথিদেরকে, যাদের আগমনের মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রামটি এত মুখরিত হয়ে উঠেছে।
আমাদের উল্কা-১ এর ইফতার মাহফিল শুধুমাত্র একটি গেট- টুগেদার নয় এটি হচ্ছে আমাদের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সেতুবন্ধনের একটি মাধ্যম। জুনিয়রদের প্রতি আমার এটাই প্রত্যাশা যে তোমরা সবাই একসাথে মিলেমিশে পরিবারের মত থাকবে। তোমরাই ভবিষ্যতে আমাদের এই বাসের ঐতিহ্যকে বহন করে সামনে নিয়ে যাবে। উল্কা-১ এর এই বন্ধন ভ্রাতৃত্ব সবসময় অটুট থাকুক।
সাধারণ সম্পাদক আবদুল্লাহ আফসান হিরা বলেন,
আজকের ইফতার প্রোগ্রামটি সত্যিই খুব সুন্দর ও আনন্দময় ছিল। একসাথে বসে ইফতার করার মাধ্যমে আমাদের সবার মধ্যে যে আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সুন্দর আয়োজনের জন্য যারা কষ্ট করে কাজ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





