Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

admin • 14 Feb 2024, 09:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে একাধিক শিক্ষার্থী । সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবার পর ক্যাম্পাস সংলগ্ন বাহদুর শাহ পার্কের সামনে এই ঘটনা ঘটে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) পূর্বের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের নিলয় নামের এক শিক্ষার্থী মাথায় আঘাত পাওয়ায় তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়ছে। এছাড়াও ঐ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফসির এবং মাস্টার্সের শিক্ষার্থী গাজী গুরুতর আহত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক এস এম আকতার হোসেন এর অনুসারী দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী নিরবের সাথে তর্কাতর্কী হয় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। তারই জের ধরে পূজা শেষে ক্যাম্পাস থেকে বের হবার সময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা চালায় নিরব ও তার বন্ধুরা। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজির অনুসারীরা ক্যাম্পাসের প্রধান গেইটের সামনে জড়ো হতে থাকলে সেখানেও তাদের উপর হামলা হয়। সেখানে নৃবিজ্ঞান বিভাগের বাতেন বিল্লাহর উপর বিপরীত পক্ষের আঘাতে তার দাঁত পরে যায়। এরপর সভাপতি, সাধারণ সম্পাদক এবং শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভুক্তভোগী তাফসিরের কাছে জানতে চাইলে তিনি জানান, গতাকাল আমার এক বান্ধবীকে উতক্ত করা হলে আমি তার প্রতিবাদ করি, তার প্রেক্ষিতেই আজকের এই ঘটনা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালের কাছে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বাহাদুর শাহ পার্কে মারামারি হয়, তার রেশ ক্যাম্পাসে কিছুটা ছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাই নি, পেলে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, আমরা সিসিটিভি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিব। সাধারন সম্পাদক এস এম আকতার হোসেন বলেন, ক্যাম্পাসের ভিতরে কোনো ঘটনাই ঘটেনি, যা হয়েছে ক্যাম্পাসের বাইরে হয়েছে।

মিরর/আরাফাতুল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।