Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ ক্যাম্পাস

জবিতে সফলভাবে সম্পন্ন হলো '১ম ডিবেট ফান্ডামেন্টালস ওয়ার্কশপ ২০২৬'

Inam Ahsan • 19 May 2026, 08:35 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জবিতে সফলভাবে সম্পন্ন হলো '১ম ডিবেট ফান্ডামেন্টালস ওয়ার্কশপ ২০২৬'

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটার্স অ্যাসেম্বলি (JnUDA)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে "১ম ডিবেট ফান্ডামেন্টালস ওয়ার্কশপ ২০২৬"। গত ১৭ মে (রবিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১০০ জন বিতর্কপ্রেমী নবীন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সংগঠনের সভাপতি শেখ তাসলিমা জাহান মুন এবং সাধারণ সম্পাদক মোঃ আনন বিন রহমান-এর নেতৃত্বে এই ব্যতিক্রমী কর্মশালাটি পরিচালিত হয়।এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন: মো. রাকিব রহমান, সাধারণ সম্পাদক, ইন্টারন্যাশনাল ডিবেট অ্যান্ড ম্যাক্রো ভয়েস সোসাইটি (IDMVS), ঢাকা বিশ্ববিদ্যালয় ও শারমিন সুলতানা নিশি, ফাউন্ডিং মেম্বার, JnUDA এবং বিশ্ববিদ্যালয় সম্পাদক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (BDF)।

দিনব্যাপী এই সেশনে প্রশিক্ষকদ্বয় নতুন বিতার্কিকদের বিতর্কের মৌলিক কলাকৌশল, যুক্তি উপস্থাপন পদ্ধতি, গঠনমূলক খণ্ডন এবং বক্তার দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রাণবন্ত ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।JnUDA-এর সভাপতি শেখ তাসলিমা জাহান মুন ও সাধারণ সম্পাদক মোঃ আনন বিন রহমান যৌথ এক বিবৃতিতে জানান, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার একটি নতুন দিগন্ত উন্মোচন করাই আমাদের মূল লক্ষ্য। এই কর্মশালাটি আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করার মতো দক্ষ বিতার্কিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

পুরো কর্মশালাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ। নতুন বিতর্কপ্রেমীদের তীক্ষ্ণ প্রশ্ন, যৌক্তিক মতামত এবং বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সফলতার সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়। সনদপত্র পেয়ে নবীন বিতার্কিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণার সঞ্চার লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, ক্যাম্পাসে যুক্তিভিত্তিক সমাজ বিনির্মাণে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে JnUDA আগামীতেও এমন শিক্ষণীয় আয়োজন অব্যাহত রাখবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।