Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

জনপ্রিয় ইউটি‌উবারের বিরুদ্ধে বউকে মারধরের অভিযোগ, থানায় মামলা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জনপ্রিয় ইউটি‌উবারের বিরুদ্ধে বউকে মারধরের অভিযোগ, থানায় মামলা

বিয়ের এক মাস যেতে না যেতেই স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠল ভারতের জনপ্রিয় ইউটি‌উবার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে থানায়। শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেদেনে বলা হয়, বিবেক যে বিলাসবহুল বহুতলে ভবনে থাকেন, সেখানেই তিনি তার স্ত্রী ইয়ানিকাকে মারধর করেছেন। জানা যায়, কয়েক দিন আগে বিবেক এবং তার মায়ের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ইয়ানিকা মধ্যস্থতা করতে গেলে বিবেক তাকে মারধর করেন। মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন।

 

মামলার এজহারে ইয়ানিকা উল্লেখ করে, তাকে একটি ঘরে নিয়ে চুল মুঠি ধরে মারধর করে বিবেক। অভিযোগে দাবি করা হয়েছে, হামলার কারণে তিনি (ইয়ানিকা) ঠিকমতো শুনতে পাচ্ছেন না। বিবেক তার ফোনও ভেঙে দিয়েছেন।

 

বিবেক ভারতের এক জন জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে তার। বিবেক তার ব্যবসার ভিডিও এবং প্রেরণামূলক বক্তৃতার ভিডিওর কারণে ইউটিউব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিখ্যাত। বহু মানুষ বিবেকের ব্যবসা সম্পর্কিত উপদেশ মেনে চলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।