Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছোট্ট শিশুটি জানাল তার নাম রোজা, বাবা-মার সন্ধানে পুলিশ

admin • 21 Nov 2023, 04:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ছোট্ট শিশুটি জানাল তার নাম রোজা, বাবা-মার সন্ধানে পুলিশ

সড়কে কান্না করতে দেখে এক শিশুকে হেফাজতে নেয় রাজধানীর কদমতলী থানা-পুলিশ। শিশুটি পুলিশকে জানিয়েছে, তার নাম রোজা। এর বাইরে পুলিশকে কোনো তথ্য দিতে পারেনি শিশুটি।

 

পুলিশ জানিয়েছে, রোজার বয়স আনুমানিক তিন বছর।

 

গত সোমবার সন্ধ্যায় কদমতলী থানার পূর্ব ধোলাইপাড় এলাকায় তাকে কান্না করতে দেখে টহল পুলিশ। এরপর তাকে পুলিশের নিরাপদ হেফাজতে নেওয়া হয়।

 

শিশুটির বাবা-মাকে খুঁজছে পুলিশ। তার বাবা-মায়ের খোঁজ বা পরিবারের সন্ধান পেলে কদমতলী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, ‘শিশুটি জানিয়েছে তার নাম রোজা। নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

এ ঘটনায় কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।