Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

ছেলের মৃত্যুশোকে চার ঘণ্টা পর মায়ের মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ছেলের মৃত্যুশোকে চার ঘণ্টা পর মায়ের মৃত্যু

শোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যুর শোকে চার ঘণ্টা পর মায়েরও মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) গতকাল দিনগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আলতাফ উদ্দিন শাহীনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে তার মা জুবাইদা মনি (৮০) মারা যান। মা-ছেলের এমন হৃদয়বিদারক মৃত্যর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলতাফ উদ্দিন শাহীনের ছোটভাই মোস্তফা কামাল বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই মাকে দেখতে বাড়িতে আসতেন। গতকাল রাত ১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

মোস্তফা কামাল আরও বলেন, ‘আমার মা খুবই অসুস্থ ছিলেন। শাহীনের প্রতি মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।’

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, ‘আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদক পান। তিনি রায়খলা গ্রামের বাসিন্দা হাজি মো. মনির উদ্দিনের ছেলে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন। ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।