Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ছাত্রীর মায়ের অ্যাকাউন্টে শিক্ষকের‘অশ্লীল’ বার্তা, অতঃপর...

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ছাত্রীর মায়ের অ্যাকাউন্টে শিক্ষকের‘অশ্লীল’ বার্তা, অতঃপর...

ইনস্টাগ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে জোর করে বন্ধুত্ব করেন বেসরকারি স্কুলের এক শিক্ষক। পরে নিয়মিত পাঠাতেন ‘অশ্লীল’ বার্তা। ছাত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট না থাকায় তার মায়ের অ্যাকাউন্টে যেত এসব বার্তা।

বিষয়টি ছাত্রীর বাবাকে জানানোর পর তিনি অভিযোগ করেন পুলিশে। পরে সঞ্জু নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রামে। স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাতে বলছে, গুরুগ্রামের এক বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন সঞ্জু। তার স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব করতে চান। ছাত্রীর বাবার দাবি, তার মেয়েকে জোর করে ইনস্টাগ্রামে বন্ধুত্ব করতে চাপ দেন সঞ্জু।

 

কিশোরীর নিজের অ্যাকাউন্ট না থাকায় তার মায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ফলো’ করেন অভিযুক্ত শিক্ষক। পরে ‘ফলো ব্যাক’ করতে ওই কিশোরীকে জোর করতে থাকেন তিনি।

 

জানা গেছে, ইনস্টাগ্রামে ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর ক্রমাগত তাকে ‘অশ্লীল’ বার্তা পাঠাতে থাকেন সঞ্জু। এই ঘটনা কিশোরী তার বাবাকে জানালে সঞ্জুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই সঞ্জুকে গ্রেপ্তার করে গুরুগ্রাম পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।