Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক প্রত্যাহার

admin • 24 Feb 2024, 10:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক প্রত্যাহার

ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার এক জ্যেষ্ঠ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। তাকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) কলেজের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর স্বাক্ষর করা অফিস আদেশে বলা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ জন্য শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য ওই শিক্ষককে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

 

যদিও ওই শিক্ষকের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সে সম্পর্কে অফিস আদেশে উল্লেখ করা হয়নি। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ওই শিক্ষক কোচিংয়ে পড়ানোর সময় ছাত্রীদের যৌন হয়রানি করতেন।

কলেজের একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। এখন তার ভিত্তিতে খুব শিগগির কলেজের পরিচালনা কমিটির সভায় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।