Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

admin • 26 Dec 2025, 06:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহ সিগবা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি নির্বাচিত করা হয়।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। পরবর্তীতে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন সাদ্দাম। এর আগে, নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমায় পড়াশুনা করছেন।

 

অন্যদিকে, সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দফতর সম্পাদক ছিলেন। এর আগে, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।