Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

ছাত্রলীগ নেতা টগর ও সাইফুরকে চাকরি দিলেন পলক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ নেতা টগর ও সাইফুরকে চাকরি দিলেন পলক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা টগর মো. সালেহ ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরি দিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বুধবার (৩১ মে) প্রতিমন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

রাবি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকায় ২০১৪ সালে টগরের হাত ও পায়ের রগ কেটে দেয় শিবির কর্মীরা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসা হওয়ায় সেই যাত্রায় বেঁচে ফেরেন তিনি। এরপর থেকে বিভিন্নজনের কাছে ঘুরেও চাকরি পাচ্ছিলেন না। ২০২১ সালে রাবিতে উচ্চমান সহকারী পদে নিয়োগ হওয়ার কথা ছিল টগরের। তবে অদৃশ্য কারণে সেই নিয়োগ এখনো আটকে আছে।

এ খবর জানার পর প্রধানমন্ত্রীর পক্ষে টগরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প-২ এর চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রেনিং কো-অর্ডিনেটর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশাকে একই প্রকল্পের ঠাকুরগাঁও জেলার ট্রেনিং কো-অর্ডিনেটর পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।