Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ছক্কা হাঁকিয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ছক্কা হাঁকিয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার

পিচে এক পা এগিয়ে ছক্কা হাঁকিয়ে বল পাঠিয়ে দেন মাঠের বাইরে। এরপরই মৃত্যুর কোলে পড়েন ব্যাটার। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের থানের মিরা রোড এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে সেই ক্রিকেটারের পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে গোলাপি জার্সি পরা এক ব্যাটার বোলারের মাথার ওপর দিয়ে একটি লাফটেড শট চালাচ্ছেন।

তবে পরের ডেলিভারি মুখোমুখি হওয়ার আগেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই সময় অন্যান্য খেলোয়াড়রা তাকে সাহায্যে এগিয়ে আসেন। কিন্তু তিনি মাটি থেকে আর উঠতে পারেননি। স্থানীয় পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।-সুত্র:এনডিটিভি

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।