Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

চৌকিদারের ছদ্মবেশে মেলায় মন্ত্রী, ভিডিও ভাইরাল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চৌকিদারের ছদ্মবেশে মেলায় মন্ত্রী, ভিডিও ভাইরাল

অতীতে রাজা-বাদশাহরা মাঝেমধ্যে ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরতেন। খোঁজ নিতেন রাজ্যের প্রজারা কেমন আছে। ঠিক সেই কাজটাই এবার করলেন ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

 

গত মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চৌকিদারের ছদ্মবেশে স্থানীয় একটি মেলার মাঠে নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছেন তিনি।

 

সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ছদ্মবেশে গুরগাঁওয়ের সেক্টর-৫ দশেরা মাঠের মেলা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এসময় তার আশপাশে ছিল না কোনো বাড়তি নিরাপত্তা।

 

ভিডিওতে দেখা যায়, চৌকিদারের পোশাক ও টুপি পরা মুখ্যমন্ত্রী মেলায় ভিড়ের মধ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এসময় নিজের পরিচয় লুকাতে সাদা রঙের কাপড়ে মুখ ঢেকে রেখেছেন তিনি।

 

এই কাজে সফলও হয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, কেউই তাকে চিনতে পারেননি। মেলায় শত শত মানুষের মধ্যে কখনো চিপসের প্যাকেট হাতে হাঁটতে, কখনো দাঁড়িয়ে থাকতে, কখনো ফোনে কথা বলতে দেখা গেছে তাকে।

 

মুখ্যমন্ত্রীর মিডিয়া সচিব পরে নিশ্চিত করেছেন, মেলায় চৌকিদারের ছদ্মবেশে ঘুরে বেড়ানো লোকটি মনোহর লাল খাট্টারই ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।