Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪ জন। আহত হয়েছেন অন্তত ২৬ জন। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএনের।

বুধবার (৫ জুন) রাজধানী প্রাগ থেকে ১০০ কিলোমিটার দূরে পারডুবিক শহরে এ ঘটনা ঘটে। ট্রেনটি প্রাগ থেকে পশ্চিম ইউক্রেনের দিকে যাচ্ছিল। এসময় যাত্রীবাহী ট্রেনে বিদেশিসহ ৩০০শ’র বেশি আরোহী ছিল।

পরবর্তীতে, স্লোভাকিয়া সীমান্তে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেন দুটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত হয়েছেন আরও ২৬ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রেনে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল বেশ কয়েকটি শহরের। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।