Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন চোর, অতঃপর..

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন চোর, অতঃপর..

চুরি করতে মালিকের ঘরে ঢুকেন চোর। সবকিছু পছন্দ মতো হাতিয়েও নেন। তবে এত বেশি জিনিস নেয়ার চেষ্টা করেন যে একপর্যায়ে অবসাদগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি।

অবসাদের কারণে ঘুম ভালো হওয়ায় একবারে সকাল বেলায় ঘুম ভাঙে। তবে ঘুম থেকে উঠে তিনি যা দেখন, তার জন্য অবশ্য মোটেও প্রস্তুত ছিলেন না। তাই নিজের চারদিকে পুলিশ দেখে রীতিমতো ভড়কে যান তিনি।

ভারতের উত্তপ্রদেশের লখনুর গাজীপুর থানার ইন্দিরা নগরে এই ঘটনা ঘটেছে। সোমবার (৩ জুন) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, ওই বাড়ির মালিক সুনীল পান্ডে। পেশায় তিনি একজন চিকিৎসক। বলরামপুর হাসপাতালে কর্মরত সুনীল এখন বারাণসীতে থাকেন। তাই বাড়িটি খালিই ছিল। এই সুযোগে বাড়িতে হানা দেয় চোর।

তবে দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতরে উঁকি দিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। ঘরের ভেতরে চারপাশে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে দেখতে পেয়ে পুলিশ ডাকেন।

এরপর পুলিশ আসলে চোরকে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় পায়। ওই চোরের নাম কপিল। তাকে চুরির অভিযোগে প্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর থানার হাউস অফিসার (এসএইচও) বিকাশ রায় বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ঘরের আলমারির তালা ভাঙা হয়েছে। নগদ টাকাসহ সবকিছু নিয়ে গেছে। এমনকি বেসিন, গ্যাস সিলিন্ডার ও পানির পাম্প চুরি করার চেষ্টা করেছিল চোর। তবে ব্যাটারি খোলার চেষ্টা করার সময় কপিল অবসাদপ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়ে।-সূত্র:এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।