Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয় জেলার খবর

চুয়াডাঙ্গায় ফের তীব্র তাপদাহ, তাপমাত্রা ৪১ ডিগ্রি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ফের তীব্র তাপদাহ, তাপমাত্রা ৪১ ডিগ্রি

গত মাসে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ ডিগ্রি পার হয়েছিল। মাঝে কদিন তাপমাত্রা কমলেও জেলায় ওপর দিয়ে ফের তীব্র তাপদাহ শুরু হয়েছে। সোমবার (৮ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক।

 

এর আগে গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

 

বেসরকারি চাকরিজীবী আইনুল হক বলেন, গত মাসে রমজানে তীব্র তাপমাত্রায় জনজীবন অস্থির হয়ে পড়েছিল। মাঝে কয়েকদিন তাপমাত্রা কম হলেও আবার গরমের তীব্রতা শুরু হয়েছে। রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছে না।

 

রিকশাচালক আইনাল হক বলেন, বেশ কিছু দিন গরম কম ছিল। দুদিন ধরে গরমের তীব্রতা বাড়ছে। এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে রিকশা চালানো মুশকিল হয়ে যাবে। গরম বাড়লে লোকজন বাইরে থাকে না বেশি।

 

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিনা সন্ধ্যা ৬টার পর জানা যাবে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।