Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

চীনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া বাস, নিহত ১১

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
চীনে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া বাস, নিহত ১১

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের তাই’য়ান শহরে জনতার ভীড়ের মধ্যে বেপরোয়া গতিতে একটি বাস ঢুকে পড়ায় ৫ জন শিক্ষার্থীসহ নিহত হয়েছেন অন্তত ১১ জন এবং আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

মঙ্গলবার সকালে ঘটেছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সকালে স্কুলের ফটকের কাছে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবক। এ সময় একটি বাস বেপরোয়া গতিতে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান কয়েকজন।

 

তাই’য়ান পুলিশের এক কর্মকর্তা চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ওই চালককে ইতমধ্যে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

 

গত ১ সেপ্টেম্বর থেকে চীনের স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তার আগে ছিল দীর্ঘ ছুটি। সেই ছুটি কাটিয়ে শিশুরা স্কুলে ফেরার দু’দিনের মধ্যে ঘটল এই দুর্ঘটন।

 

দেশটিতে অবশ্য সড়ক দূর্ঘটনা বিরল কোনো ব্যাপার নয়। গত জুলাই মাসে চাংশা শহরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নিহত হয়েছিলেন অন্তত আট জন পথচারী। সূত্র : বিবিসি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।