Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চীনে জাপানি স্কুলে ১০ বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যা

admin • 19 Sep 2024, 04:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চীনে জাপানি স্কুলে ১০ বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যা

চীনের শেনজেনে জাপানি স্কুলে একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জানিয়েছেন। এ নিয়ে সম্প্রতি চীনে জাপানি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। খবর রয়টার্স

 

চীনা কৃর্তপক্ষ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে জন্মসূত্রে জাপানের নাগরিক ১০ বছরের ওই শিশুটিকে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতে হত্যা করে। শিশুটির বাবা একজন জাপানি এবং মা একজন চীনা নাগরিক।

 

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া টোকিওতে সাংবাদিকদের বলেন, শিশুটিকে ছুরিকাঘাত করলে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

 

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়েল একজন মুখপাত্র লিন জিয়াং বলেন, চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। শিশুটির মৃত্যুর ঘটনায় তার পরিবারকে যাবতীয় সহায়তা দেয়া হবে।

তিনি আরও বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যে কোনো দেশে এমনটি ঘটতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।