Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

চীনে গাড়ির আঘাতে ৮ পথচারী নিহত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
চীনে গাড়ির আঘাতে ৮ পথচারী নিহত

চীনের মধ্যাঞ্চলে একটি প্রধান শহরে স্থানীয় সময় শনিবার ভোরে একটি গাড়ি পথচারীদের আঘাত করেছে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।'

 

এই কাজটি ইচ্ছাকৃত ছিল কি না, তা কর্তৃপক্ষ জানায়নি। তবে পুলিশ এক বিবৃতিতে বলেছে, হুনান প্রদেশের রাজধানী চাংশায় স্থানীয় সময় মধ্যরাতের পরপরই এ ঘটনা ঘটে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি মোটর গাড়ি পথচারীদের আঘাত করেছিল। এই ট্র্যাজেডিতে আটজন মারা গেছে এবং আরো পাঁচজন আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

 

এদিকে ওই এলাকায় বসবাসকারী ৫৫ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ও তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এএফপি বলেছে, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে নিয়মিত সড়ক দুর্ঘটনা হয়ে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।