Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ফুটবল

চীনকে পাত্তাই দিল না ব্রাজিল

admin • 13 Jul 2023, 10:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চীনকে পাত্তাই দিল না ব্রাজিল

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের রয়্যাল পাইনস মাঠে স্থানীয় সময় সকালে চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ব্রাজিলের মেয়েরা। ম্যাচটিতে এশিয়ার দলটিকে ৩-০ গোলে হারায় লাতিন আমেরিকার দেশটি।

ব্রাজিলের হয়ে গোল তিনটি করেন লুয়ানা, ক্যাথেলেন ও রাফায়েল। প্রস্তুতি ম্যাচটি তিন ধাপে ৩০ মিনিট করে মোট ৯০ মিনিটে অনুষ্ঠিত হয়।

আসন্ন নারী বিশ্বকাপে এফ গ্রুপে রয়েছে ব্রাজিল, যেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী ফ্রান্স, জামাইকা ও পানামাকে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৫টায় পানামার বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা। পানামার বিপক্ষের সেই ম্যাচের পরই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৯ জুলাই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ আগস্ট জামাইকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।