Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

চিড়িয়াখানায় বাঘের খাঁচায় পড়ে ছিল ক্ষতবিক্ষত মরদেহ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় পড়ে ছিল ক্ষতবিক্ষত মরদেহ

চিড়িয়াখানায় বাঘের খাঁচায় পড়েছিল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ। গতকাল বুধবার কর্মীরা খাঁচাটি পরিষ্কার করার সময় মরদেহটি দেখতে পান। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের শেরবাগ চিড়িয়াখানায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, চিড়িয়াখানার কর্মীরা বাঘের ওই মুখে মৃত ব্যক্তির জুতা দেখতে পান।

ভাওয়ালপুরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জহির আনওয়ার বলেন, পরিষ্কার করার সময় কর্মীরা বাঘের মুখে জুতা দেখতে পান। পরে খোঁজাখুঁজির পর ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

পাকিস্তানের কর্মকর্তারা প্রাণীটিকে বিগ ক্যাট বলে চিহ্নিত করেছেন। এটি মূলত বাঘ বা চিতাবাঘ দুটোকেই বুঝায়।

ভাওয়ালপুরের সরকারি কর্মকর্তা জহির জানান, মৃত ব্যক্তি পাগল হতে পারে। তা না হলে সে খাঁচার মধ্যে প্রবেশ করবে না।

এই কর্মকর্তা বলেন, খাঁচাটির পেছনে সিঁড়ি ছিল। হতে পারে সে ওই পাশ দিয়ে প্রবেশ করেছে। এ জন্য সব কর্মীকে জবাবদিহি করতে হবে।

ভাওয়ালপুরের আরেক সরকারি কর্মকর্তা জাফরুল্লাহ এএফপিকে বলেন, ভুক্তভোগীর পা ক্ষতবিক্ষত ছিল। তিনি কীভাবে খাঁচায় প্রবেশ করেছে তা তদন্ত করা হচ্ছে।

ভাওয়ালপুরের শেরবাগ চিড়িয়াখানাটি পাঞ্জাবের বন্যপ্রাণী বিভাগ দ্বারা পরিচালিত। এ নিয়ে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

- এএফপি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।