Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

চিকেন শর্মা খেয়ে তরুণের মৃত্যু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
চিকেন শর্মা খেয়ে তরুণের মৃত্যু

চিকেন শর্মা খেয়ে প্রাণ হারিয়েছেন ভারতের মুম্বাইয়ের ১৯ বছরের এক তরুণ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মৃত তরুণের নাম প্রথমেশ ভোকসে। তিনি গত শুক্রবার মুম্বাইয়ের ত্রোম্বে এলাকার একটি দোকান থেকে শর্ম কিনে খান। পরদিন থেকে প্রথমেশের পেট ব্যাথা ও বমি শুরু হয়। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েন প্রথমেশ। পরে তাঁকে আবারও হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানকার চিকিৎসক তাঁকে বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন থেকে প্রথমেশের অবস্থা আরও অবনতি হতে থাকে। পরে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান প্রথমেশ। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানায় ও একটি এফআইআর দায়ের করে।

পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় আনন্দ কুম্বলে ও আহমেদ শেখ নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।