Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চা বানাতে দেরি হওয়ায় স্ত্রীকে হত্যা

admin • 20 Dec 2023, 02:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চা বানাতে দেরি হওয়ায় স্ত্রীকে হত্যা

চা বানাতে দেরি হওয়ায় স্ত্রীকে তলোয়ার দিয়ে মাথা কেটে হত্যা করেছেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লির কাছে অবস্থিত গাজিয়াবাদের ভোজপুর গ্রামে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্ত্রী সুন্দরী হত্যার দায়ে অভিযুক্ত ধর্মবীরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চা নিয়ে কথা-কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

 

চা বানাতে দেরি হওয়ায় স্ত্রী সুন্দরীর (৫০) ওপর ক্ষুব্ধ হন ধর্মবীর। এরপর তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। ওই সময় তাঁদের চার সন্তান আরেক কক্ষে ঘুমিয়ে ছিল।

   

ধর্মবীর তাঁর স্ত্রীকে মারতে শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তবে এর আগেই সুন্দরীর মাথা তলোয়ার দিয়ে কেটে ফেলেন ধর্মবীর।

 

স্থানীয় পুলিশ কর্মকর্তা জ্ঞান প্রকাশ রায় বলেন, ধর্মবীর তাঁর স্ত্রীর পুরো মাথা দেহ থেকে আলাদা করে দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।