Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল সৌদি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল সৌদি

এক সুদানি প্রবাসীকে হত্যার দায়ে সৌদি আরবে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তরা সবাই ইথিওপিয়ার নাগরিক। বুধবার (৩১ জানুয়ারি) রিয়াদে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি আরব। খবর গালফ নিউজের।

 

ভুক্তভোগীকে হাত পা বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে জানা যায়। এছাড়াও, তাদের বিরুদ্ধে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই, ডাকাতি ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

 

এর আগে, গত ডিসেম্বরে এক ভারতীয় প্রবাসিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে দুই বাংলাদেশি প্রবাসিকে সর্বোচ্চ শাস্তির আদেশ দেয় সৌদি আদালত।

 

উল্লেখ্য, ২০২১ সালে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট বলছে, ২০২০ সালে যেসব দেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তার চারটিই মধ্যপ্রাচ্যে।

 

সেবছর গোটা বিশ্বে যে ৪৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা যাচ্ছে, তার ৮৮ শতাংশই হয়েছে মধ্যপ্রাচ্যের চারটি দেশ– ইরান, মিশর, ইরাক ও সৌদি আরবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।