Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ আর্ন্তজাতিক

চার দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
চার দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চার দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তসহ বিভিন্ন অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বুধবার (১৯ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো মধ্যে নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন এবং এল সালভাদরের ৬ জনের নাম রয়েছে।

তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্ট ছাড়াও বেশ কয়েকজন বিচারক এবং সাবেক ও বর্তমান প্রসিকিউটর রয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে কারও মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হবে।

সূত্র : আলজাজিরা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।