জাতীয়
এক্সক্লসিভ
জেলার খবর
চার দিনের সফরে মিশেল ব্যাচেলেট ঢাকায়
admin
• 14 Aug 2022, 08:55 AM
• পঠিত 0 বার
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। রোববার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর।
জানা গেছে, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্তত চার মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশ কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।
মিশেল ব্যাচেলেটের এই সফরে বাংলাদেশে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচসহ ১০টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
এ দিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেবে বলে জানা গেছে।
মিরর/ মামুন
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





